লাশটি কার!

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ৪:১২ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।

মাগুরা শ্রীপুর উপজেলার চর চাকদা এলাকায় গড়াই নদীর তীরে গতকাল ২৬ সেপ্টেম্বর বুধবার আনুমানিক ৩৫ বছরের ১ যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

নিহত যুবকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ও আংশিক গলা কাটা রয়েছে।নিহত যুবকের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ জনাব মাহবুব রহমান জানান,গতকাল চর চাকদা এলাকায়
নিহত যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দিলে শ্রীপুর থানা পুলিশ লাশটিকে উদ্ধার করে।নিহত যুবকের লাশটি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ