লামায় এক হাসপাতালসহ ৭ ডায়গনস্টিক সেন্টার সিলগালা

বান্দরবান প্রতিনিধি
বুধবার, ১ জুন, ২০২২, ৮:০৬ পূর্বাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নির্দেশ মতে বান্দরবান জেলার লামা উপজেলায় অনুমোদনবিহীন একটি হাসপাতালসহ ৭টি প্যাথলজি এবং ডায়গনস্টিক সেন্টারে সিলগালা করে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুদ্দীন মোরশেদ।

উপজেলার আজিজনগর ও রুপসীপাড়া ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় মঙ্গলবার (৩১ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব সিলগালা করে দেওয়া হয়।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার টিম, সেনিটারি ইন্সপেক্টর মাধবী লতা আসাম, মেডিকেল টেকনোলজিস্ট মো. মাহাফুজুর রহমান ও থানা পুলিশ টিম উপস্থিত ছিলেন।

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

নিবন্ধন না থাকায় আজিজনগর জেনারেল হাসপাতাল, রবি ল্যাব, মেমোরি ডায়গনস্টিক সেন্টার, পাহাড়িকা ডায়গনস্টিক সেন্টার, সেবা প্যাথলজি সেন্টার, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদসংলগ্ন ফেমাস ডায়গনস্টিক সেন্টার সিলগালা করা হয় অভিযানে। একই সঙ্গে একাধিক রোগীর সিট রাখার দায়ে শান্তি নিকেতন ও আদর্শ ফার্মেসির ভেতরের কক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালাসহ একের অধিক রোগীর সিট না রাখার ব্যাপারে নির্দেশ দেন স্বাস্থ্য কর্মকর্তা।

হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে সিলগালার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুদ্দীন মোরশেদ বলেন, মালিকরা বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় আজিজনগর জেনারেল হাসপাতালসহ উপজেলার ৭টি ডায়গনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ