লাঞ্চিত হয়ে দোকান বন্ধ করলেন চেয়ারম্যান

এম এ মান্নান,সরিষাবাড়ী-জামালপুর।।
রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ৮:৩৭ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর আহম্মেদ ঔষধ কিনতে গিয়ে লাঞ্চিত হওয়ার খবর পত্র পত্রিকা ও ফেসবুকে ছাপা হলে চেয়ারম্যানের লোকজন সরিষাবাড়ীর সর্ব বৃহৎ ঔষধ ফার্মেসী বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে এলাকার ঔষধ ব্যবসায়ীসহ পুরো শিমলা বাজারে সর্বস্তরের মানুষের মাঝে বিরোপ প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ব্যাপারে কামরাবাদ ইউপি চেয়ারম্যান মুনসুর আহম্মদের সাথে কথা হলে তিনি জানান, শিমলা বাজারের রাজু ফার্মেসীর মালিক রাজু আমার ভাতিজা। আমি দীর্ঘদিন ধরে ঐ দোকান থেকে ঔষধ ক্রয় করে আসছি। ১৭ ডিসেম্বর দোকানে ঔষধ ক্রয় করতে গেলে দোকানের কর্মচারীর সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন পত্র পত্রিকা ও ফেসবুকে লাঞ্চিতের খবর ছাপা হয়। পরের দিন ১৮ ডিসেম্বর আমি আমার ভাতিজা রাজু ফার্মেসীতে গিয়ে বুল বুঝাবুঝির সমাধা করি। কিন্তু কে বা কাহারা আমার পক্ষ নিয়ে রাজু ফার্মেসীতে তালা ঝুলিয়ে দেয় তা আমি জানিনা।

এদিকে সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজারের সর্ব বৃহৎ ঔষধ ব্যবসায়ী রাজু ফার্মেসীর সত্বধিকারী রাজু আহম্মেদ জানান, আমার দোকানের কর্মচারীর সাথে চেয়ারম্যান মুনসুর আম্মেদের সাথে দোকানের বাকী বকেয়া নিয়ে একটু কথা কাটাকাটি (হাতাহাতি) হয়েছে। আমি দোকানে থাকলে এতটুকু হতনা। আমি দোকানে এসে কর্মচারীকে শাশিয়েছি।

পরের দিন চেয়ারম্যানের পক্ষে তারই দলীয় লোকজন আমার দোকানে এসে হুককি দামকি দেয় এবং বলে দোকান বন্ধ কর। পরে আমার কর্মচারীরা চেয়ারম্যানের লোকদের ভয়ে আর দোকান খুলেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত দোকান বন্ধ রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ