লক্ষ্মীপুর-২ আসনে বাবার পক্ষে মেয়ের প্রচারণা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮, ২:০২ অপরাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর ॥

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুলের পক্ষে তার মেয়ে ওয়াফা ইসলাম প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন। প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় বাবার পক্ষে মেয়েকে কাজ করতে দেখা যাচ্ছে।

এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে গিয়ে লিফলেট বিতরণ করে আপেল প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছেন। গ্রামকে শহরের রূপান্তর করার মহাপরিকল্পনা তুলে ধরে জনগণের কাছে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে প্রতিশ্রুতি দেন তারা।

উল্লেখ্য: গত ১৯ ডিসেম্বর লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের মহাজোট মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নোমান (লাঙ্গল) নির্বাচন থেকে সরে দাঁড়ান। এতে করে এ আসনের মহাজোট প্রার্থী শূণ্য হওয়ায় স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুলের পক্ষে আওয়ামীলীগের নেতাকর্মীদের কাজ করার জন্য বলা হয়েছে।

শুক্রবার আওয়ামীলীগের নির্বাচন সমন্বয়কারীর পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক বরাবর চিঠি প্রেরণ করেন। চিঠিতে কাজী শহিদ ইসলাম পাপুলের পক্ষে কাজ করার জন্য বলা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ