লক্ষীপুরে লঞ্চের দাবিত মোটর সাইকেল শোভাযাত্রা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮, ৩:৩৮ অপরাহ্ন

লক্ষীপুর প্রতিনিধি।।

ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের উদ্যোগে অদ্য২৩ আগস্ট  সকাল ১০টার দিকে কমলনগর উপজেলা শহর থেকে একটি বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়। ‘প্রাণের দাবী একটাই, ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই’ স্লোগানে শোভাযাত্রাটি রামগতি-লক্ষ্মীপুর সড়ক হয়ে পৌনে ১১টার দিকে লক্ষ্মীপুর শহরে প্রবেশ করে। এরপর জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার রুহুল আমিনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, অনতিবিলম্বে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালু করতে হবে। এটা লক্ষ্মীপুর জেলার ২০ লাখ মানুষের দাবী। আমাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো।

পরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দেন আন্দোলনকারীরা। ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের উদ্যোগে এরআগেও বেশ কিছু কর্মসূচী পালন করা হয়েছিল

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ