লক্ষ্মীপুরে প্রতিবন্ধি বাদশাকে অর্থসহ একটি দোকানঘর বানালেন এসআই জহির উদ্দিন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯, ১২:৩৯ পূর্বাহ্ন
আলোচনা সভায় এসআই জহির উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল প্রতিনিধি ব্যক্তিবর্গ...

লক্ষ্মীপুর প্রতিনিধি ।।  

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাগর বাদশা (৩৫) নামে এক শারীরিক প্রতিবন্ধি ও অসহায়ের পাশে দাঁড়িয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির উদ্দিন। নিজ উদ্যোগ সাগর বাদশাকে ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন মালামালসহ একটি দোকানঘর বানিয়ে দিয়েছেন। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

 

লক্ষ্মীপুরের শারীরিক প্রতিবন্ধি বাদশার দোকানঘর বানিয়ে দেন এসআই জহির..

বৃহস্পতিবার ১৭ জানুয়ারী’১৯ দুপুর ১২টায় উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দরা গ্রামের সাগর বাদশার জন্য নবনির্মিত দোকানঘরটি ফিতা কেটে উদ্বোধন করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া।

এর আগে আলোচনা সভায় এসআই জহির উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইসচেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, ৪ নং ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল প্রমুখ।

বক্তারা বলেন, ‘সেবাই পুলিশের ধর্ম। এ কথাটি শুধু একটি শ্লোগান নয়, এটা এখন বাস্তবতাও। এটা প্রমাণ করেছেন রামগঞ্জ থানার এসআই জহির উদ্দিন। আজকে তিনি অসহায় ও প্রতিবন্ধি সাগর বাদশার পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, সাগর বাদশা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়ুয়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। ছোটবেলা হতে নানার বাড়ি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দরা গ্রামে বসবাস করে আসছেন । তাঁর পরিবারে বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। কর্মসংস্থান সৃষ্টি করে পুনর্বাসন করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাগর বাদশা ও তাঁর পরিবার।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ