লক্ষ্মীপুরে পিকআপ-লেগুনা সংঘর্ষে পথচারী নিহত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ২:২৮ অপরাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।। 

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন স্বপন (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (১৯ জানুয়ারি) সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের নুড়ি গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মো. সৌরভ নামে এক লেগুনা যাত্রী আহত হয়েছেন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত স্বপন সদর উপজেলার দক্ষিণ মজুপুর গ্রামের মৃত সাফাউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামগতি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনার বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনার কবলে পড়ে পথচারী মো. স্বপন ঘটনাস্থলেই মারা যান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ