লক্ষ্মীপুরে ঐক্যফ্রন্টপ্রার্থী এ্যানির ওপর হামলার অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:২৬ পূর্বাহ্ন
ঐক্যফ্রন্টপ্রার্থী কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রতিপক্ষের হামলায় আহত...

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর প্রতিনিধি ।।

লক্ষ্মীপুর-৩(সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ওপর হামলা হয়েছে। এ সময় আহত হয়েছেন যুবদল, ছাত্রদল ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী।

সোমবার ২৪ ডিসেম্বর’১৮ সকাল পৌনে ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, এ্যানিসহ আহতদের চিকিৎসা চলছে। এ্যানিকে এক্সরেসহ কয়েকটি পরীক্ষা দেয়া হয়েছে।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ