মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরের রায়পুরে মালবাহী পিকআপ ভ্যান চাপায় সাইকেলআরোহী মোহাম্মদ সেলিম (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের ক্ষেতে পড়ে যায়।
২রা ফেব্রুয়ারী’১৯ শনিবার বিকেলে উপজেলার চরপক্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ চালক সফিক হোসেন সরদার ও সহযোগী তানজিল হোসেনকে আটক করা হয়েছে। মৃত ব্যক্তি সেলিম রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, মালবাহী পিকআপটি রায়পুর থেকে (ঢাকা-ট ১১-৭০১৪) হায়দরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পথে চরপক্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী মাছ ব্যবসায়ী সেলিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে সড়কের পাশের ক্ষেতে পড়ে যায়।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বেলায়েত হোসেন অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালক সফিক ও তার সহযোগী তানজিলকে আটক করেছে এবং পিকআপটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.