লক্ষ্মীপুরবাসীরা ফরিদা ইয়াসমিন লিকাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি দেখতে চান

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯, ১০:৪৬ অপরাহ্ন
‘উন্নয়নমূলক কাজে আত্মনিবেদিত করে জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই’ : নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা.....

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও লক্ষ্মীপুরে জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নেত্রী ফরিদা ইয়াসমিন লিকাকে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি করার জোর দাবী করেছেন লক্ষ্মীপুর জেলা ও পৌর আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।

নেত্রী ফরিদা ইয়াসমিন লিকাকে এমপি হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতি জোর দাবি জানিয়েছেন ।

তৃণমূলের নেতাকর্মীদের দাবি, লক্ষ্মীপুর জেলা নারী জাগরণের অগ্রদূত নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা। যোগ্যতা ও দক্ষতা দিয়ে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ কয়েক বছর যাবত লক্ষ্মীপুর জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী এবং বর্তমানে জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিরহঙ্কার, সদালাপী, হাস্যজ্জ্বল নারীনেত্রী ফরিদা ইয়াসমিন লিকা কর্মদক্ষতার গুণে বিগত দিনে জাতীয় পর্যায়ে আলোচিত হয়ে উঠেন। তিনি মহাজোট সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি এবং অর্পিত দায়িত্বগুলো সচারুভাবে পালন করতে সক্ষম হন।

তিনি আওয়ামীলীগ ও মহাজোটের প্রতিপক্ষ রাজনীতিক দলের অপতৎপরতা কঠোর হাতে মোকাবেলা এবং বিগত দিনে সংসদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করাতে অক্লান্ত পরিশ্রম করেন।

নিজের আরাম আয়েশ বাদ দিয়ে দলের জন্য ত্যাগ স্বীকার করার সুবাদে নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা শীর্ষস্থানীয় নেতাদের আস্থাভাজন হয়ে উঠেন। শুধু তাই নয়, নৌকার ভোট বৃদ্ধি করতে গ্রামে গ্রামে ঘুরে অসহায় মানুষগুলোকে সাধ্য মোতাবেক সহযোগিতাও করেছেন।

দলমত নির্বিশেষে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা দেয়াসহ বিভিন্ন সহযোগিতা অব্যাহত রেখেছেন। ফরিদা ইয়াসমিন লিকার কন্ঠে গাওয়া গান মানুষের হৃদয়কে নাড়া দেয়। বহুগুণের অধিকারী ফরিদা ইয়াসমিন লিকা। তাই লক্ষ্মীপুর বাসীদের দাবি, একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে পুরস্কৃত করবেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ব্যাপারে জানতে চাইলে নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা বলেন, ‘আমি একজন আওয়ামীলীগ পরিবারের সন্তান। আমরা মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী। ছাত্রজীবন হতে আমি ও আমার পরিবারের সদস্যরা  আওয়ামীমীলীগ সংগঠনের সাথে জড়িত। আওয়ামীমীলীগের ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে লক্ষ্মীপুর জেলা সাবেক যুব মহিলা লীগের সভাপতি ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক পরে সভাপতির দায়িত্ব সততার সাথ পালন করেছি।’ 

তিনি বলেন, ‘বর্তমানে ও মহিলা সংস্থার চেরয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে বিনামূল্য মহিলাদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। সংরক্ষিত মহিলা এমপি পদে মনোনয়ন চেয়ে কেন্দ্রীয়ভাবে যোগাযোগ অব্যাহত রেখেছি।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়নের প্রতি আমার বিশ্বাস ও আস্থা রাখবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার রাজনীতির যোগ্যতা ও কর্মদক্ষতা বিবেচনা করে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিলে আমি আমার নির্বাচনী এলাকাতে নবনির্বাচিত (পুরুষ)এমপিদের সাথে উন্নয়নমূলক কাজে আত্মনিবেদিত করে জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।’ 

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ