লকডাউন অমান্য করায় জরিমানা করলেন ইউএনও

ভ্রাম্যমান প্রতিনিধি
সোমবার, ২ আগস্ট, ২০২১, ৯:২২ অপরাহ্ন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে লকডাউনে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ অমান্য করায় মামলা সহ জরিমানা করলেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা চৌধুরী।

সোমবার (২জুলাই) দুপুরে তিনি উপজেলা মোড়, হরিণাকুণ্ডু লোহা পোট্টি একতারার মোড়,কুলবাড়িয়া, রামনগর বটতলা,ভবানীপুর, জোড়াদাহ বাজার সহ বিভিন্ন মোড় ও বাজারে দোকান খোলা রাখা,মাস্ক পরিধান না করা সহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করেন।

বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এবং হরিণাকুণ্ডু থানা অফিসার আব্দুর রহিম মোল্লা’র নেতৃত্বে পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।

এছাড়াও নির্বাহী অফিসারের অফিস সহকারী আসাদুল ইসলাম, প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া সহ মিল্টন আহম্মের উপস্থিত ছিলেন।

উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ