লকডাউন।। আবদুল মান্নান।

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ৩:১০ অপরাহ্ন

লকডাউন
আবদুল মান্নান।।

===========================================

লকডাউনে দিনমজুর আজ
আছে ঘরবন্ধী।
অভাব-অনটন ক্ষুধার জ্বালা
তাদের জীবন সঙ্গী!

বৃদ্ধ মা আর অবুঝ শিশু
ক্ষুধায় করছে কান্না!
চালের অভাব তাদের বাড়ি
হয়না তেমন রান্না!

দাও বিলিয়ে তাদের মুখে
ডাল-ভাতের আহার।
কাল-হাশরে আমল-নামায়
ভরবে পূণ্যের বাহার।

করোনাতে মুক্তি লাভের
দান-সাদকা এক কৌশল।
খোদার দয়া লাগবে ধরায়
হতে মুছিবতে সফল।

অবুঝ শিশুর ক্ষুধার ফটক
দাও করে দাও বন্ধ।
খোদার আজাব মহামারি
হবে তখন অন্ধ।

ক্ষুধার জ্বালা দুর করিলে, প্ৰভু
তোমার প্ৰতি তুষ্ট।
রবের বিধান করলে পালন
হবে করোনা থেকে মুক্ত।

আসুন সবাই মিলে মোরা
করি ক্ষুধার নিবারণ  ।
আরশের ক্ৰোধের বহি:প্ৰকাশ
হবে তখন বারণ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ