লংগদু রাবেতা হাসপাতালে মাননীয় সংসদ সদস্য বাবু দ্বীপংকর তালুকদার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯, ৭:৪১ অপরাহ্ন

তাজ মাহমুদ,  লংগদু (রাঙ্গামাটি)।

হাবীব মেম্বারকে দেখতে লংগদু রাবেতা হাসপাতালে আসেন রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য জননেতা বাবু দ্বীপংকর তালুকদার।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল দশটায় তিনি রাবেতা হাসপাতালে আগমন করেন।

বাংলাদেশ আওয়ামীলীগের কর্মী ও বাবু দ্বীপংকর তালুকদারের একান্ত আস্থাভাজন হাবীব মেম্বার হার্টের অসুস্থতায় স্থানীয় রাবেতা হাসপাতালে ভর্তি হন। হাবীব মেম্বারের শারিরীক অসুস্থতার খবরাখবর নেন এবং তার উন্নত চিকিৎসার বিষয়ে রাবেতা হাসপাতালের ডঃ আবু তালহার সাথে পরামর্শ করেন। তার উন্নত চিকিৎসার বিষয়ে স্থানীয় নেতা কর্মীদের দিকনির্দেশনা দেন। হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল কতৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাত ও চা-চক্রে অংশগ্রহন করেন।

রাবেতা হাসপাতালে আগমনে উপলক্ষে, রাবেতা হাসপাতাল ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে ক্রেস্ট তুলে দেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর জনাব নূরুল ইসলাম শাহীন ও প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ