তাজ মাহমুদ (লংগদু,রাঙ্গামাটি)।।
আজ ১লা জানুয়ারী নতুন বছরের প্রথম দিন। আর এই দিনটিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারবই দিবস হিসাবে ২০১০ সাল থেকেই উদযাপন করে আসছে।
দেশ ব্যাপি বই উৎসবে উপহার হিসেবে দেশের সাড়ে চার কোটি শিশুর হাতে তুলে দেয়া হবে ঝকঝকে নতুন পাঠ্যবই। নতুন বইয়ের সোঁদা গন্ধে মাতোয়ারা হবে তারা। দেশের প্রতিটি স্কুল-মাদরাসার মাঠে আজ ভিড় করবে শিশু-কিশোর শিক্ষার্থী। শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রতিটি স্কুলের লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে ও বই উৎসব উদযাপন করা হয়।
উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের সভাপ্পতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব প্রবীর কুমার রায় ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মাকসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, ম্যানেজিং কমিটির সদস্য প্রভাষক হারুনুর রশিদ, রাবেতা প্রোজেক্ট কো-অর্ডিনেটর শাহীনুর রহমান।
You must be logged in to post a comment.