লংগদুতে তিন সন্তানের জননী রোজিনা নিখোজ!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ এপ্রিল, ২০১৯, ১০:৪৭ পূর্বাহ্ন

তাজ মাহমুদ, রাঙ্গামাটি।।

রোজিনা বেগম ওরফে বুলু (৩০) স্বামী মো.দিদার আলম, সাং-বাইট্টাপাড়া, লংগদু উপজেলার, রাঙামাটি জেলা। (তিন সন্তানের জননী) কে গত ১১/০৪/২০১৯ তারিখের মধ্যরাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রোজিনা বেগম ওরফে বুলুর স্বামী দিদার আলম জানায়, গত ১১ এপ্রিলরাতে যথারীতি রাতের বেলায় পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে অনুমান তিনটার সময় ছোট মেয়েটা হঠাৎ তার মাকে ডাকার শব্দে জেগে দেখে সে নাই। তখন রোজিনাকে বাড়ীর আশপাশ সহ এমনকি আত্মীয় স্বজন ও সম্ভাব্য সব জাগায় খোঁজাখুঁজি করেও অদ্যবধি কোথাও তাকে পাওয়া যায়নি।

রোজিনার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য হ্যংলা পাতলা, উচ্চতা ৫.২ ইঞ্চি , সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ও শুদ্ধভাবেও কথা বলতে পারে তাছাড়া সে লিখতে ও পড়তে পারে। এব্যাপারে লংগদু থানায় জিডি করা হয়েছে।

কোন হৃদয়বান ব্যাক্তি যদি রোজিনার খোঁজে পান তাহলে মোঃ দিদার আলম, মোবাইল নম্বর ০১৫৫৩০৬৬২৮১ এতে যোগাযোগ করা জন্য অনুরোধ জানিয়েছেন রোজিনা বেগমের স্বামী দিদার আলম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ