“লংগদুতে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপন”

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ৭:৩৬ অপরাহ্ন

তাজ মাহমুদ, (লংগদু, রাঙ্গামাটি) ।।

“সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯  উদযাপন করা হয়। লংগদু উপজেলা প্রশাসন কতৃক ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ সকাল ১০ টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার জনাব প্রবীর কুমার রায়ের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লংগদু  উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল বারেক সরকার।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মাকসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু মডেল কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ কায়সার ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তবে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যেন এই প্রযুক্তির অপব্যবহার না হয়। সত্য মিথ্যা যাচাই না করে আমরা যেন কোন কিছু শেয়ার না করি।

প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে আমাদের সরকারের ভিশন বাস্তবায়ন করা সম্ভব হবে। তাই সকলকে বিষয়ে সচেতন হতে হবে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ