লংগদুতে জাতীয় শোক দিবস উদযাপিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯, ৪:৩৭ অপরাহ্ন

তাজ মাহমুদ,  রাঙ্গামাটি। ।

স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে “জাতীয় শোক দিবস”-২০১৯ উদ্‌যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কতৃক শোক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ১৫ ই আগস্ট সকাল ১০টায় শোক র‍্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। শোক র‍্যালি  শেষে উক্ত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন আব্দুল বারেক সরকার।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নুর, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু ও আনোয়ারা বেগম এবংউপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র দাস।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগীতা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয়। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ