লংগদুতে গৃহবধূকে ধর্ষন করল ভন্ড কবিরাজ, আটক তিন সহযোগী!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ এপ্রিল, ২০১৯, ১০:২২ পূর্বাহ্ন

লংগদু প্রতিনিধি, রাঙ্গামাটি।।

লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের ইয়ারিংছড়ি গ্রামে চিকিৎসার নাম করে ওসমান নামের এক ভন্ড কবিরাজের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। লংগদু থানায় ধর্ষনের স্বীকার গৃহবধূ ও বাবার করা অভিযোগের ভিত্তিতে কবিরাজের তিন সহযোগীকে আটক করেছে লংগদু থানা পুলিশ।ধর্ষক ওসমান কবিরাজ বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনি এলাকার মৃত তফসির আহম্মদের ছেলে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের স্বীকারগৃহবধূর সাথে তার স্বামীর মনোমালিন্য হওয়ায় বাবার বাড়িতে অবস্থান করছে গৃহবধূ। বাবার বাড়ি থেকে গ্রামের দূরসম্পর্কের এক আত্মীয় কৌশলে তাদের বাড়িতে বেড়াতে নিয়ে গেলে সেখানে আগে থেকে অবস্থান করছিল ভন্ডকবিরাজ ওসমান।

গৃহবধূর স্বামীর সাথে মনের মিল করিয়ে দেবে এবং স্বামী নিজে এসে গৃহবধূকে নিজবাড়িতে নিয়ে যাবে এমন প্রলোভন দেখালে গৃহবধূ কবিরাজের নিকট চিকিৎসা নিতে রাজি হয়। জ্বীন হাজিরের মাধ্যমে চিকিৎসা করানোর কথা বলে গৃহবধূকে হলুদ রঙের শাড়ি পড়ানো হয়।

চিকিৎসার এক পর্যায়ে গৃহবধূকে শরবতের সাথে নেশাজাতীয় পানীয় খাওয়ালে সে অসুস্থ্য হয়ে পড়ে। এ সুযোগে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায় ভন্ড কবিরাজ ওসমান ।

ধর্ষণের স্বীকারগৃহবধূর পরিবার সামাজিক সম্মান এবং মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বিষয়টি গোপন রাখে। এক পর্যায়ে গত ২০ এপ্রিল লংগদু থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ কবিরাজের তিনসহযোগীকে আটক করে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, পার্শ্ববর্তী উপজেলা বাঘাইছড়ির বাসিন্দা। কবিরাজ ওসমানের বিরুদ্ধে চিকিৎসার নামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পেয়ে রাতেই তিন আসামীকে আটক করা হয়েছে। ধর্ষক ওসমানকেও আটকের চেষ্টা চলছে। আটক তিনজনকে রোববার সকালে আদালতে প্রেরণ করেছি এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ