র‌্যাব এর অভিযানে বিদেশী পিস্তল, গুলিসহ ১ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ১০:১২ পূর্বাহ্ন

র‌্যাব এর অভিযানে বিদেশী পিস্তল , গুলি সহ ০১ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

রাজশাহী র‌্যাব -৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার ২৮ আগস্ট ২০২১ তারিখ আনুমানিক বিকাল ৪টা :৫৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২ নং শাহবাজপুর ইউনিয়নের  ধোবড়া বাজার ওয়ার্ড নং-৩  জনৈক মৃত মনিরুল ইসলাম এর বাড়ীর সামনে আম গাছের নীচে অভিযান পরিচালনা করেন ।

এ অভিযানে, বিদেশী পিস্তল-০১টি, ওয়ান শুটার গান-০১টি, ম্যাগজিন-০২টি, গুলি-০৮ রাউন্ড,মোবাইল ফোন-০১টি , সীমকার্ড-০১টি এবং মেমোরী কার্ড-০১টি সহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ নাদিম আলী (২১) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নাদিম আলীর পিতার নাম

মোঃ খাইরুল ইসলাম, মাতার -মোছাঃ নাজিরা খাতুন, বাড়ী চাঁপাইনবাবগঞ্জ’জেলার ভোলাহাট উপজেলার-তিলকী গ্রামে।

ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ