র্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও জুয়ারী সহ মোট ১৪ জন আটক।
নওগাঁ ও জয়পুরহাটে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে আটক করেন, এছাড়া ৩০ কেজি ৪শ গ্রাম দেশীয় তৈরী (চোলাই মদ) সহ ২ জনকে করেন র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার এস, এম, ফজলুল হক এর নেতৃত্বে বৃহস্পতিবার বিকাল পৌঁনে ৫ টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার সদর থানাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের সামনে মাইক্রোস্ট্যান্ড হতে ২ বান্ডিল তাস, জুয়া খেলার নগদ অর্থ ২৮ হাজার ৩ শক টাকা,ও ১৩ টি মোবাইলসেট সহ জয়পুরহাট সদর উপজেলার ১২ জন জুয়ারীকে জুয়া খেলা অবস্থায় আটক করেন।
আটককৃতরা হলেন, মাষ্টারপাড়া গ্রামের মৃত আলেফ উদ্দিন শেখের ছেলে মোঃ সিরাজুল ইসলাম সাজু (৪৭), পালি গ্রামের গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪২), হানাইল গ্রামের মোঃ আব্দর রশিদের ছেলে মোঃ মনোয়ার হোসেন (৩২), বড় মাঝিপাড়া গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে মোঃ শামীম হোসেন (৩৫), আয়ুশগাড়া গ্রামের মৃত সোলেমানের ছেলে মোঃ শাহিন (৩২), হানাইল গ্রামের মৃত মঞ্জিলের ছেলে মোঃ রানা ইসলাম (২২), হানাইল গ্রামের খাজাউল ইসলামের ছেলে মোঃ রাসেল মিয়া (২৭), হাড়াইল গ্রামের মনছুর রহমানের ছেলে মোঃ সোহাগ হোসেন (২৮), আদর্শপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ জুয়েল রানা (৩৬), হাড়াইল গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৫), হাড়াইল গ্রামের মৃত একরাম আলীর ছেলে মোঃ মাহবুব আলম (৩৫), ও দেওয়ানপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ জনি (২৫)।
এছাড়াও একই দিন অপর দুটি অভিযানে পৌঁনে ৬ টার সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন তাজপুর হতে দেশীয় তৈরী মদ (চোলাই মদ)-৯,৯ লিটারসহ, মাদক ব্যবসায়ী সদর উপজেলার বড় তাজপুর গ্রামের মৃত বিহারীলালের ছেলে শ্রী নয়ন চন্দ্র মাহাতো (৫০), এবং রাত সোয়া ৮ টার সময় নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার পশ্চিম ধুরইল পচাকান্তা এলাকা হতে দেশীয় মদ (চোলাই মদ) সাড়ে ২০ লিটারসহ ধামইরহাট উপজেলার পচাকান্তা গ্রামের আবু সালামের ছেলে মাদক ব্যবসায়ী আসামী মোঃ মোরশেদুল ইসলাম (৪৫) কে হাতেনাতে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় মদ (চোলাই মদ) অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে শিকার করেছেন।
পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় প্রকাশ্য জুয়া আইন-১৯৬৭ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে জয়পুরহাট সদর থানায় এবং নওগাঁ জেলার ধামইরহাট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
You must be logged in to post a comment.