রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী শুক্রবার কক্সবাজারে প্রায় এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন। প্রধান উপদেষ্টার সৌজন্য রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আগামীকাল বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে বাংলাদেশ আসছেন। শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

পরের দিন শনিবার সকালে জাতিসংঘের ঢাকা অফিস পরিদর্শন করবেন। দুপুরে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করবেন। আগামী রোববার সকালে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ