রেকর্ড করে ২-১   সিরিজ জিতলো বাংলাদেশ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৬ আগস্ট, ২০১৮, ২:৫৮ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক।।
রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ। আজ ফ্লোরিডায় অনুষ্ঠিত তিন ম্যাচ টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৯ রানে। ফলে সিরিজটি বাংলাদেশ ২-১-এ জিতে নিলো। এর আগে
ওয়ানডে সিরিজও বাংলাদেশ জিতেছিল একই ব্যবধানে। অবশ্য টেস্ট সিরিজে হেরে গিয়েছিল বাংলাদেশ। আজ টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশষকরে ৫ উইকেটে ১৮৫ রান। টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে এটিই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এই রেকর্ডের ওপর ভর করেই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় টাইগাররা। বৃষ্টির কারণে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংস শেষ করতে পারেনি। ১৭.১ ওভারে তাদের স্কোর যখন ৭ উইকেটে ১৩৫, তখনই খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। তখন বাকি ১৭বলে তাদের করার দরকার ছিল ৫০ রান কিছু সময় অপেক্ষার পর বাংলাদেশকে ডি/এল পদ্ধতিতে জয়ী ঘোষণা করা হয়।
আগের ম্যাচে মোস্তাফিজই ওয়েস্ট ইন্ডিজের ওপর জোড়া আঘাত হেনে তাদেরকে ব্যাকফুটে যেতে বাধ্য করেছিলেন। ফ্লোরিডায় আজও তিনি প্রথম আঘাত হনেন। তার শিকার হয়ে বিদায় নেন ফ্লেচার। এরপর সৌম্য সরকারের শিকার হয়ে ফিরে গেছেন ওয়ালটন। মোস্তাফিজের তিনটি ছাড়াও সৌম্য সরকার, সাকিব আল হাসান, রুবেল হোসেন, আবু হায়দার একটি করে উইকেট নিয়েছেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ