রূপচর্চায় হলুদ খুবই উপকারি

স্বাস্থ্য ডেস্ক
রবিবার, ৯ জানুয়ারী, ২০২২, ৮:৫৭ পূর্বাহ্ন

ত্বকে জেল্লা ফেরাতে হলুদ আর চন্দন লাগানোর প্রথা বহু যুগ ধরে চলে এসেছে। দই আর হলুদের ঘরোয়া রূপটান ব্যবহার করেন প্রিয়ঙ্কা চোপড়াও।

ত্বকের যে কোনও সমস্যার জন্য হেঁসেলে লোকে আগে হলুদের খোঁজ করেন। হলুদ বহু ক্ষেত্রে দারুণ কাজও করে।

কিন্তু লাগানোর সময়ে কিছু ভুলের কারণে হীতে বিপরীত হতে পারে। তখন ত্বকে নানা রকম সমস্যা বেড়ে যেতে পারে, র‌্যাশ পর্যন্ত বেরিয়ে যেতে পারে। কী ভুল জেনে নিন।

কীসের সঙ্গে মেশাবেন

হলুদ আর দই বা হলুদ আর চন্দন মিশিয়ে ফেস প্যাক বানানোর চলই সবচেয়ে বেশি। তবে অনেকেই অহেতুক নানা ধরনের উপকরণ মিশিয়ে ফেলেন। হলুদ এমনিই ত্বকের নানা সমস্যার জন্য উপকারি। তার সঙ্গে বিনা কারণে একাধিক উপকরণ মেশাবেন না। কোনটা মিশে কি প্রক্রিয়া হবে আগে থেকে বোঝা মুশকিল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ