মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের দিন যতই ঘনিয়ে আসছে রাজনীতিতে প্রতিদিনেই নতুন মাত্রা যোগ হচ্ছে। লক্ষ্মীপুর -২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ( আপেল প্রতীক) কুয়েত আ’লীগের আহবায়ক কাজী শহীদ ইসলাম পাপুল বলেছেন রায়পুরে বেকার যুবকদের তালিকা তৈরি করে চাকুরী দেওয়া হবে।
তিনি বলেন শিক্ষিত বেকার ও অশিক্ষিত বেকার যুবকদের আলাদা ডাটাবেজ তৈরি করে কর্মসংস্থানের সৃষ্টি করে রায়পুরের মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি করা হবে। মঙ্গলবার জনসংযোগ করে ভোটারদেরর এইসব কথা বলেন । তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও এলাকায় সন্ত্রাস এবং মাদকমুক্ত রাখার লক্ষ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপেল প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান।
You must be logged in to post a comment.