রাস্তায় হেনস্থার শিকার কলকাতার মিস ইন্ডিয়া ইউনিভার্স

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৯ জুন, ২০১৯, ৬:৫১ অপরাহ্ন

বিনোদন ডেস্ক//

কলকাতার রাস্তায় হেনস্থার শিকার হয়েছেন মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্ত। একটি পাঁচ তারকা হোটেল থেকে সোমবার রাতে উবারে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথেই একদল যুবকের হাতে হেনস্থার শিকার হন তিনি। তার গাড়ির কাঁচ ভেঙে দেয়া হয়। এ পুলিশ এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে। ফেসবুকে ওই ঘটনা নিয়ে বিস্তারিত লিখেছেন।

ঊষসীকে ধাক্কা মারার পাশাপাশি চালককে মারধর করা হয়। এমনকি বেশ কয়েক কিলোমিটার ধাওয়া করে এসে তাকে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টাও করা হয়। হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় মোবাইল। আটক ব্যক্তিরা হলেন শেখ রাহিত, ফারদিন খান, শেখ সাবির আলি, শেখ গনি, শেখ ইমরান আলি, শেখ ওয়াসিম, আতিফ খান।

অভিযোগে ঊষসী জানিয়েছেন, সোমবার কাজ শেষ করে বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেল থেকে এক সহকর্মীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। রাত তখন পৌনে ১২টা। এক্সাইড মোড় থেকে গাড়ি এলগিন রোডের দিকে যেতেই একটি বাইক এসে উবারে ধাক্কা মারে। এর পরে উবার থামতেই ওই বাইকচালক এবং তার বন্ধুরা এসে ঝামেলা শুরু করেন। তারাও অন্য কয়েকটি বাইকে যাচ্ছিলেন। চালককে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। সব মিলিয়ে ঘটনাস্থলে অন্তত ১৫ জন যুবক ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ঊষসী।

ফেসবুকে ঊষসী লিখেছেন, আমি গাড়ি থেকে নেমে ভিডিও করতে শুরু করি। দৌড়ে ময়দান থানায় যাই। এক অফিসার দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, ওটা ভবানীপুর থানার ঘটনা। আমি হাতজোড় করে অনুরোধ করি, আপনি চলুন, না হলে ড্রাইভারকে মেরে ফেলবে। উনি গিয়ে ওদের বলেন, ঝামেলা করছ কেন? ওরা অফিসারকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সব কিছু মিটে যাওয়ার পর ভবানীপুর থানা থেকে দু’জন অফিসার গিয়েছিলেন। আমি ভেবেছিলাম আজ সকালে পুলিশে জানাব।

কিন্তু এর পরও দুর্ভোগ শেষ হয়নি তাদের। লেক গার্ডেনে ঊষসী তাঁর সহকর্মীকে নামাতে যান। উবার থামতেই তিনটে বাইকে চড়ে আসা ছ’জন যুবক ঊষসীকে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করেন। তিনি গাড়ি থেকে নেমে আসতেই তাকে ওই ভিডিও ডিলিট করার জন্য চাপ দেওয়া হয়। ঊষসী লিখছেন, পাশের পাড়াতেই আমি থাকি। ভয় পেয়ে চিৎকার করি। বাবা-বোনকে ফোন করি। চিৎকার শুনে ওই যুবকেরা পালিয়ে যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ