রামেকে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ১:৪৫ অপরাহ্ন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় এবং ছয়জন মারা যান উপসর্গ নিয়ে। বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। যাদের মধ্যে তিনজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ২৭ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫ জন। বুধবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২০৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৭ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১০২ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮২ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ২৫ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৬১ শতাংশ বেড়ে সংক্রমণের হার ১৭ দশকি ৭৪ শাতংশ। যা আগের দিন সোমবার ছিল ১৫ দশমিক ১৩ শতাংশ।

এছাড়াও গত রোববার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ, গত শনিবার ১৯ দশমিক ১৯ শতাংশ, গত শুক্রবার ২৯ দশমিক শূন্য ২ শাতংশ, গত বৃহস্পতিবার ২৫ দশমিক ৩৬ শতাংশ, গত বুধবার ১৫ দশমিক শূন্য ৩ শতাংশ এবং গত মঙ্গলবার ১৬ দশমিক ৪৫ শতাংশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ