নাজমুল হুদা, রামপাল, বাগেরহাট॥
রামপাল সদর ইউনিয়নে ১’শ ১১ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি দুঃস্থদের মাঝে ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় রামপাল সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু নতুন করে ওই দুঃস্থদের মাঝে ভাতার কার্ড বিতরণ করেন।
এসময় সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত দুঃস্থ, ইউপি সদস্য সদস্যাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। ভাতা বিতরণ কালে তিনি বলেন, পর্যায়ক্রমে সকল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি দুস্থদের ভাতার আওতায় আনা হবে এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
You must be logged in to post a comment.