শারমিন সাথী, (মোংলা) বাগেরহাট।।
মোংলা রামপাল উন্নয়নের শ্বপ্ন সারথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের শুভ জন্মদিন জন্মদিন আজ।
পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বাংলাদেশ জাতীয় সংসদের আসন নং-৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মংলা) থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে রামপাল-মোংলা থেকে নিরাঙ্কুস সংখ্যগরিষ্ঠাতা নিয়ে ৩য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ইতোমধ্যে তিনি নবম ও দশম জাতীয় সংসদের সদস্য ছিলেন।
গত (৭ জানুয়ারী) ২০১৯ সালে তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে দাইত্ব ভার গ্রহন করেন। এই রামপাল – মোংলার অবিভাবক ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি যশোর শিক্ষা বোর্ড থেকে ১৯৭০ সালে মাধ্যমিক বিদ্যালয় সার্টিফিকেট পরীক্ষায় ৬ষ্ঠ স্থান অধিকার করেন এবং একই বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১১তম স্থান অধিকার করেন। পরবরর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে লেখাপড়া করেন। তাঁর স্বামী বর্তমান খুলনা সিটি কর্পারেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেকের সহধর্মনি। বেগম হাবিবুন নাহার দুই ভাই ও চার বোনের মধ্যে তৃতীয়।
তিনি সব সময় নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রাখেন। তাঁর নির্বাচনী এলাকা সুন্দরবন ও সমুদ্র উপকূলীবর্তী হওয়ায় তিনি ঐ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সার্বক্ষনিক নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন রামপাল মোংলা সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে।
ইতি মধ্যে তিনি সরকারি নানা মুখি উন্নয়ন মুখি কাজের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ইথিওপিয়া, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত এবং ভারত সহ বেশ কয়েকটি দেশে সফর করেন। অবসর সময়ে তিনি বই পড়তে এবং রবীন্দ্র সংগীত শুনতে পছন্দ করেন।
You must be logged in to post a comment.