বায়জিদ হোসেন, বাগেরহাট।।
বাগেরহাট-৩ ( মোংলা-রামপাল ) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেগম হাবিবুন নাহার মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে রিটার্নিং অফিসার বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মনোয়নপত্র জমা দিয়ে প্রতিক্রিয়ায় সাংবাদিক বেগম হাবিবুন নাহার বলেন ১৯৯১ সাল থেকে জনগণ আমাদের সাথে আছে এখন কাজ হচ্ছে ঐক্য বদ্ধ ভাবে সকল’কে নির্বাচনী যুদ্ধে নেমে পড়তে হবে। আমি আশাবাদি যে ৩০ ডিসেম্বর ব্যলট বিপ্লবের মধ্যমে রামপাল মোংলার জনগন আমাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করে পুনরায় এই এলাকার মানুষের সেবা করার সুজগ করবে বলে আমি মনে করি। মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, শেখ হেলাল এমপি, ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, মীর শওকত আলী বাদশা এমপি, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট-২ এর আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাইদ, মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার। এসময় রিটানিং অফিসার বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন নির্বাচন অবাধ-সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য প্রশাসন যথাযথ দায়িত্ব পালন করবে।
অন্যদিকে বাগেরহটে পুলিশ সুপার জানিয়েছেন নির্বাচনে ঝুঁকিপূর্ণ-অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকবে সেনা বাহিনী, পুলিশ, বিজিবি দায়িত্ব পালন করবে। নির্বাহি ম্যাজিস্ট্রেট’র নির্দেশে আইন-শৃংখলা বাহিনী কাজ করবে। এছাড়া তিনি আরো বলেন নির্বাচনী আচরন বিধি জনগন এবং প্রার্থী সকলকেই মেনে চলতে হবে।
You must be logged in to post a comment.