রামপাল-মোংলা আসনে মনোয়নয়পত্র জমা দিলেন একই দলের দুই প্রার্থী 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮, ৫:১৩ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

উৎসাহ-উদ্দিপনার মধ্যদিয়ে বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ও ২৩ দল থেকে মনোনিত জামায়েতের প্রার্থী  শেখ আঃ ওয়াদুদ।  মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় রামপাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার তুষার কুমার পালের কাছে প্রথক ভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাকারিয়াও উপস্থিত ছিলেন। বিএনপি প্রার্থীর এ মনোনয়োনপত্র জমাকালে ড. ফরিদের সঙ্গে ছিলেন মোংলা ও রামপালের কয়েকজন নেতা। অপার দিকে শেখ আঃ ওয়াদুদ এর সাথেও রামপাল মোংলার বেশ কিছু নেতা-কর্মী ছিলেন।

এদিকে দীর্ঘ দেড় যুগ পর এ আসনটিতে বিএনপি’র প্রার্থী দেওয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা বিরাজ করছে। অপার দিকে ২৩ দলের পক্ষথেকে ওয়াদুদ কে মনোয়নয় দেয়ায় জামাতের মধ্যে ও দেখা দিয়েছে ব্যপক উৎসাহ উদ্দিপনা। উল্লেখ্য,এর আগে এ আসনে জামায়াতের প্রার্থীকে মনোনয়ন দিলেও তারা একের পর এক আওয়ামী প্রার্থীর কাছে পরাজিত হন। তবে এবার জামাতের নেতা-কর্মীরা বলছে ভিন্ন কথা। জামাতের নেতারা বলছে এবার জয়ের ব্যপারে আমরা জয়ের ব্যাপারে শতভাগ বিশ্বাসি। আসা করছি এবার ইনসাল্লাহ্ বিপুল ভোটে আমরা জয়লাভ করতে পারবো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ