রামপাল-মোংলা আসনটি আবারও ধরে রাখতে চায় আওয়ামীলীগ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮, ২:৪৩ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।। 

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  (বাগেরহাট-৩) মোংলা – রামপাল আসনের নৌকার প্রার্থী চুড়ান্ত করেছে বাংলাদেশ আঃলীগ । তবে এ আসনে মনোনয়ন পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর স্ত্রী  বর্তমান রামপাল-মোংলার সংসদ সদস্য বেগম হাবিবুন্নাহার খালেক । তবে দলের নেতা-কর্মীরা মনে করছে তিনিই হবেন এই সংসদীয় আসনে নৌকার মাঝি।

এদিকে আওয়ামীলীগ এর দলীয় প্রার্থী চুড়ান্ত হওয়ায় উপজেলার সর্বস্তরের নেতা কর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য । দলের তৃনমূলের নেতা কর্মী ও সমার্থক’রা আনন্দ মিছিল ও মিস্টি বিতরন করেছে এলাকার বিভিন্ন জায়গায়। দলীয় মনোনয়ন ঘোষনার পর থেকে কোথাও কোন বিক্ষোভ মিছিল বা অসন্তোষ প্রকাশ পায়নি। মোংলার স্থানীয় আ.লীগ সুত্র জানায়, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার পুনরায় এই আসন থেকে প্রতিদন্ধিতা করতে যাচ্ছেন।

তবে এখানে নিজ দলের কোন স্বতন্ত্র প্রার্থী না থাকায় দলের মধ্যে তেমন কোন মাথা ব্যাথা নাই বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী দলীয় নেতা একাধীক সূত্র।বেগম হাবিবুন নাহার বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত দুই বারের সংসদ সদস্য হওয়ার সুবাদে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে তুঙ্গে। এই এলাকায় গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন করায় আবারও তিনি নৌকার মাঝি হওয়ার দাবিদার বলে মনে করছে স্থনিয় ভোটাররা। তারা বলছে এই এলাকায় ৯১ সাল থেকে যত উন্নয়ন হয়েছে তার একমাত্র দাবিদার তালুকদার আঃ খালেক। তাই আমরা আশা করছি আসন্ন নির্বাচনে নৌকার প্রর্থী বেগম হাবিবুন নাহার কে আবার ও বিজয়ী করে উন্নয়নের ধারা কে অব্যহত রাখবো।

তার স্বামী বর্তমান খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক এই এলাকায় পর পর ৩ বার সংসদ সদস্য থাকার সুবাদে স্বামীর ছেড়ে দেওয়া এ আসনে পুনরায় নির্বাচিত হয়ে বাড়তি সুবিধা পেয়ে শক্ত অবস্থানে রয়েছেন বলে নেতা কর্মী ও সমর্থকগণ দাবি করেছেন।গত ২০০৮ সালে নির্বাচনে হাবিবুন নাহার স্বামীর ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করে ঐক্যজোটের প্রার্থী শেখ আঃ ওয়াদুদকে ৩০ হাজার ৮’শ ৩৮ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। নেতাকর্মীদের দাবি নবম ও দশম সংসদ নির্বাচনে তিনি ও তার স্বামী তালুকদার আঃ খালেক এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন।

বিশেষ করে মোংলা বন্দর, রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, খানজাহান আলী বিমান বন্দর, ইপিজেড, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, দুঃস্থ্যদের জন্য ঘর নির্মান, স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়নসহ ব্যাপক উন্নয়ন করায় বাড়তি সুবিধা পাবেন বলে নেতাকর্মীরা দাবি করেন।সরকারের ব্যাপক উন্নয়ন সাফল্য তুলে ধরতে তিনি রাতদিন বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এ জন্য আগামী একাদশ জাতীয় নির্বাচনে এই আসনে পুনরায় হাবিবুন নাহার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন।

যুবলীগের নেতারা বলেন, দলের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেয়া হয়েছে সকলকে মংলা উপজেলা ও পৌর যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী নৌকার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, কেউ বসে থাকবে না। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন বলেন, বাগেরহাটের ৪টি আসনের মনোনয়নে দলের সভানেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আমরা খুবই খুশি হয়েছি। মংলা-রামপাল বাগেরহাট-৩ এ আসনে প্রধানমন্ত্রী মনে করছেন বেগম হাবিবুন নাহারই এখানের জন্য যোগ্য প্রার্থী। ইনশাল্লাহ আমরা বর্তমান সংসদ সদস্য বেগম হাবিবুন নাহারকে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করবো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ