রামপাল-মোংলায় নির্বাচনের কোন পরিবেশ নেই, সংবাদ সম্মেলনে ধানেরশীষ প্রার্থী ওয়াদুদ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ৮:২৪ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট -৩ সংসদীয় আসনে কোন নির্বাচনের পরিবেশ নেই। কর্মী’রা বের হতে পারছে না, পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে,  কর্মদের বাড়ি বাড়ি গিয়ে তল্ল্যশী। মহড়া দিয়ে বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে কাজ করার হুমকি দেয়া হচ্ছে। এ সাড়া কোন কেন্দে এজেন্ট না থাকার জন্য দেয়া হচ্ছে হুমকি। এসব আচারন দেখেই ধারনা করা যায় কেন অবস্থাতেই নির্বাচন সুস্থ হবে না। এতে কর্মিরা কিছুটা হতাস হয়ে পড়েছে তাদের আচারনে।  নির্বাচনের কোন পরিবেশ নেই। প্রচারণায় আমার ও আমার কর্মী দেরকে যে ভাবে আক্রমন (মারপিট) করা হয়েছে,  এ আক্রমন নজির বিহনী। এটা গনতন্ত্রের পথে আসলে বাধা। লেভেল প্লেয়িং ফিন্ড বলতে যা বুঝায় ( আমাকে মেরে থেতলে দিয়েছে)!  গনমাধ্যমের সাহয্যে মোংলা রামপালবাশী সহ দেশবাশী দের জানাতে চাই। এটা কোন নির্বাচনীয় পরিবেশ নয়।

এটা একটা প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রামপাল উপজেলা গৌরম্বা ইউনিয়নে সোনাকুড় গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাগেরহাট -৩ রামপাল মোংলার সংসদীয় আসনের ঐক্যফ্রন্ট মনোনিন প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন,  প্রতিপক্ষের আক্রমনের শিকার হয়ে দুই দিন হাসপাতালে চিকিৎসা থাকার পর কিছুটা সুস্থ্য হবার পর এখন নির্বাচনী প্রচারনা তো দূরে থাক, ঘর থেকে বাহির না হতে চারদিকের বাধা নিষেধ আসছে। এসময় সংবাদ সম্মেলনে জোটের নেতা কর্মি ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। উলেখ্য, গত মঙ্গলবার বিকালে রামপালের গৌরম্বার বটতলার মোড়ে বাগেরহাট-৩ এর ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ আঃ ওয়াদুদের ধানেরশীষে নির্বাচনীয় প্রাচারনার চলাকালে পেছন থেকে প্রতিপক্ষের হামলায় ধানেরশীষের প্রার্থী ওয়াদুদ সহ  ৯ জন নেতা কর্মীরা গুরুতর আহত হন। এসময় ১১ টি মটর চাইকেল ভাংচুর করে প্রতিপক্ষের হামলাকারীরা, সংবাদিক দের কাছে এমন অভিযোগ করেন প্রার্থী ওয়াদুদ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ