রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারো দুই শ্রমিক নিহত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ মার্চ, ২০১৯, ৮:১৫ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥

বাগেরহাটের রামপালে নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে কন্টেইনারবাহী ক্রেনের তার ছিড়ে চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু ঘটেছে।

তারা হলেন, কুষ্টিয়া জেলার ভেড়ামার উপজেলার ষোলদাগ ও আট্টাকী গ্রামের আঃ আজিজের পুত্র ফিরোজ আহম্মেদ (৪০), ইলাহী প্রামানিকের পুত্র এমডি নায়েব আলী (৪৫) ও সোহানুর রহমান (২৫)। রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান ও তাপবিদ্যুৎ কেন্দ্রের  উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম এর তথ্যের ভিত্তিতে জানা গেছে, শনিবার (২ মার্চ) বিকাল সোয়া ৫ টায় ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান পাওয়ার ম্যাক্স কোম্পানির অধীনে প্রায় চার টন ওজনের চিমনির ফর্মা উপরে তোলার সময় হঠাৎ করে ছিড়ে ওই তিন শ্রমিক চাপা পড়েন। ঘটনাস্থলেই ফিরোজ আহম্মেদ ও নায়েব আলী মারা যান। অপর শ্রমিক শাহানুর ইসলামকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হলে রবিবার বেলা ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম আরো জানান, নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কোম্পানির পক্ষ থেকে তাদের ক্ষতিপুরণ দেওয়া হবে। উল্লেখ্য, ইতিপূর্বে ও ওই নির্মানাধীন বিদ্যুৎকেন্দ্রে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। বারবার এভাবে হতাহতের ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রামপাল শাখার সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ