রামপালে ৭ বছরের স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের চেষ্টা, ধরা ছোয়ার বাইরে যুবক

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ৯:৫০ অপরাহ্ন

বাগেরহাট প্রতানিধি।।

রামপালে আসাদ শেখ (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে প্রথম শ্রেণীতে পড়ুয়া (৭) বছবের শিশু কে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ।

খবর পেয়ে রামপাল থানা পুলিশ সোমবার বিকেল ঘটনাস্থল পরিদর্শন ও ওই লম্পটকে আটকের জন্য অভিযান শুরু করেছে ।

এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে রামপাল থানায় একটি এজাহার দায়ের করেছেন ।

শিশুর পিতা জানান, সোমবার (২০ জানুয়ারী)  দুপুর অনুমান একটার সময় বাঁশতলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে পশ্চিম  বাশতলী গ্রামের কালাম শেখের পুত্র লম্পট আসাদ ওই শিশু কে পথ থেকে নিজ বাড়িতে ধরে নিয়ে শ্লীলতাহানি করে । পরে শিশুটি অসুস্থ হলে তাকে ছেড়ে দেয় । এর পূর্বে ও ওই লম্পট এমন ঘটনা আরো ঘটিয়েছেলেরা বলে অভিযোগ করে স্থানিয়রা।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন  নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ