“বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা” শ্লোগানে বাগেরহাটের রামপালে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নূরুল হক লিপন, ভাইস চেয়ারম্যান, রামপাল উপজেলা পরিষদ, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ডিপার্টমেন্টর ছয় সদস্যদের একটি প্রতিনিধি মেলায় বিভিন্ন স্টলে ঘুরে দেখে গ্রাম পর্যায়ে ক্ষুদে বিজ্ঞানিদের উদ্ভাবন দেখে মুগ্ধ।
তারা বিভিন্ন প্রজেক্টের জাতীয় মানের বলেও মন্তব্য করেন। তারা এ সকল মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব। প্রধান অতিথি সহ সবাই স্টল ঘুরে দেখেন।
You must be logged in to post a comment.