রামপালে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

বাগেরহাট প্রতিনিধি
সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৮:৪৭ পূর্বাহ্ন

সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রনয়নের দাবীতে দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

রবিবার দুপুরে অন্যান্য জেলা ও উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের মতো রামপাল উপজেলা শাখার পক্ষ থেকেও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য এম, এ সবুর রানা, এইচ আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, তারিকুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর অনুপস্থিতিতে তার সিএ প্রবীর কুমার স্মারক লিপি গ্রহণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ