রামপালে সাংবাদিক সবুর রানাকে জীবন নাশের হুমকি, থানায় জিডি

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৮:০৪ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥

মাদক সংক্রান্ত খবর প্রকাশের জের ধরে মাদক ব্যবসায়ীদের হুমকির ঘটনায় প্রেসক্লাব রামপাল  এর সভাপতি এম,এ সবুর রানাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে রামপাল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জানা গেছে, উপজেলা বড়দিয়া গ্রামে গাঁজা ব্যবসায়ী সাহিদ মীরকে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা রবিবার দুপুর বেলায় গাঁজাসহ আটক করেন।

এসময় অপর চিহ্নিত তালিকাভুক্ত গাঁজা ব্যবসায়ী সিংগড়বুনিয়ার মৃত বারিক মোল্যার পুত্র দেলোয়ার মোল্যা পালিয়ে যায়। ওই দিন সন্ধায় গাঁজা ব্যবসায়ী দেলোয়ার মোল্যা সাংবাদিক এম,এ সবুর রানাকে প্রকাশ্যে জান মালের ক্ষতি ও জীবন নাশের হুমকি প্রদান করে। বর্তমানে ওই সাংবাদিক নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। গাঁজা ব্যবসায়ী দেলোয়ার পুলিশের কতিপয় সদস্যকে ম্যানেজ করে দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে গাঁজা বিক্রি করে আসছে বলে প্রকাশ্যে বলে থাকে।

উল্লেখ্য দেলোয়ারকে বেশ কিছুদিন ধরে গাঁজার ব্যবসা বন্ধ করে ভাল পথে গিয়ে অন্য কোন কাজ করার কথা বললে সে উল্টো হুমকি প্রদান করতে থাকে।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন এর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, আমাদের একাধীক টিম তাকে ধরার জন্য কাজ করছে।

এ ঘটনায় প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ