রামপালে শীতার্তদের মাঝে উপমন্ত্রী হাবিবুন নাহারের কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৫:৩১ অপরাহ্ন

বাগেরহাটের রামপালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন স্থানীয় সাংসদ (মোংলা-রামপাল) ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

বৃহস্পতিবার সকালে প্রথমে সদর ইউনিয়নের দেড়শ পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি। পরে উজলকুড়, বাঁশতলী, বাইনতলা, পেড়িখালী ও ভোজপাতিয়া ইউনিয়ন পরিষদে কম্বল বিতরন করেন উপমন্ত্রী।

বৃহস্পতিবার উপজেলার ৬টি ইউনিয়নের ৯শ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপমন্ত্রী হাবিবুন নাহারের সাথে ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন,  মহিলা ভাইস হোসনেয়ারা মিলি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং মেম্বরেরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ