রামপালে মৎস্য খামারে আগুন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:১৫ অপরাহ্ন
আগুন পুড়ে যাওয়ায় ১ লক্ষ ৬ হাজার টাকার ক্ষতিসাধিত হয়েছে....

নাজমুল হুদা, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি॥

রামপালে একটি মৎস্য খামারে আগুন পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে মৎস্য খামারের বাসাটি সম্পূর্ণ ভস্মিভূত হয়। এ ঘটনায় রামপাল থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

জানা গেছে, উপজেলার বাঁশতলী-মদনাখালীর মাঝে বন্দিবান্ধায় মৎস্য খামারের বাসায় গত ৯ই ফেব্রুয়ারী’১৯ শনিবার বিকাল ৫টায় আগুনে পুড়ে যায়।  এ আগুন পুড়ে যাওয়ায় প্রায় ১ লক্ষ ৬ হাজার টাকার ক্ষতি হয়।

মৎস্য খামারের মালিক শেখ মাতলুব হোসাইন লিখিত অভিযোগে অন্যদৃষ্টিকে জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

এ ব্যাপারে রামপাল থানার ওসি (তদন্ত) এমডি তুহিন হাওলাদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে অন্যদৃষ্টিকে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।   

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ