রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥
রামপালের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাইফুজ্জামান ও ভাই শফিকুজ্জামান সোহাগের মানবিকতায় করোনা বিড়ম্বনায় ২য় বারের মত পাঁচ শতাধীক কর্মহীন দুঃস্থ খাদ্য সহায়তা পেলেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বড়দিয়া হাজী আরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আবু সাইদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তার পিতা ইকলাস শেখ, মুক্তিযোদ্ধা শেখ আঃ হক দুখু, শেখ আজম হোসেন, আলহাজ্ব হাফেজ মোঃ মোল্যা হাজিদুল ইসলাম, পেশ ইমাম হাফেজ জুলফিকার হোসেন প্রমুখ। খাদ্য সহায়তা বিতরণকালে সমাজ সেবক সাইফুজ্জামান বলেন, আমাদের সম্পদে দুঃস্থদের হক রয়েছে।
এই করোনা মহামারীতে পড়ে মানুষ অসহায়ভাবে জীবন যাপন করছে। আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিৎ। তিনি তার পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চান।
উল্লেখ্য ইতি মধ্যে প্রথম পর্যায়ে আদাই শতাধীক দুঃস্থকে একইভাবে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
You must be logged in to post a comment.