রামপালে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ৯:৫৮ পূর্বাহ্ন

রামপালে রূপান্তরের আয়োজনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় অপরাজিতা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল জলিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এ্যাড. মহিউদ্দিন শেখ, আফজাল হোসেন, রূপান্তরের জেলা অফিসার চন্দন বিন রহিমের উপস্থিতিতে সভায় সঞ্চালনা করেন অপরাজিতা গায়ত্রী বিশ্বাস। কী নোট উপস্থাপন করেন অপরাজিতা জান্নাতুল ফেরদৌস।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাংবাদিক বজলুর রহমান, মোতাহার হোসেন মল্লিক, আফজাল হোসেন, রূপান্তরের উপজেলা সমন্বয়কারী পার্থ প্রতিম ঠাকুর প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ