রামপালে বিএনপির শতাধীক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ৩:৩৯ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিবুন নাহারের নৌকা প্রতিকের সমর্থনে রামপালে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার ঝনঝনিয়া হাইস্কুল মাঠে আরাফাত হোসেন কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক তার সহধর্মীনি হাবিবুন নাহারের পক্ষে ভোট চেয়ে বলেন, এ এলাকার উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। তিনি এ জন্য সকলের সহযোগীতা কামনা করেন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিবুন নাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, সাবেক অধ্যক্ষ মোতাহার হোসেন, অধ্যক্ষ খালিদ আহম্মেদ, উপজেলা যুবলীগ সভাপতি নুরুল হক লিপন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মিল্টন, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমূখ। জনসভায় রামপাল উপজেলা সদর ইউনিয়নের ৭, ৮ নং ওয়ার্ড থেকে কাজী কামরুল, মহসিন হোসেন খোকন ও টুটুলের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধীক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেকের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। জনসভায় হাতি, ঘোড়া সহকারে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকরা যোগদান করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ