রামপালে বর্ণাঢ্য আয়োজনে রামপালে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯, ১১:১৩ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥

বর্ণাঢ্য নানা আয়োজনে রামপালে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

 

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৭ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র‌্যালী, জাতীয় পতাকা উত্তোলন, মার্চ ফাষ্ট, ডিসপ্লে প্রদর্শন ও বেলা ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাফ্ফর হোসেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শেখ আঃ ওহাব, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হক লিপন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা ছায়রা খাতুন প্রমুখ।

 

দুপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ