রামপালের পেড়িখালী বাজারে ফ্রেন্ডস কম্পিউটার নামে একটি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
পেড়িখালী বাজারে রবিবার সকাল ১১:০০ ঘটিকায় প্রশিক্ষণ কেন্দ্রের উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেড়িখালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোস্তফা রুবেল আহমেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যালেন চেয়ারম্যান ১ নিখিল চন্দ্র মন্ডল, ২ নং ওয়ার্ড সদস্য শেখ আঃ সালাম।
বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অবঃ) মোঃ মোজাফফর হোসেন, তিনি বলেন কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নাই, জীবন গড়তে কম্পিউটার শিখতে হবেই।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন পেড়িখালী ইউনিয়ন পরিষদের সচিব হরিপদ সরকার, মামুন হাওলাদার প্রমুখ।
পি ইউ মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ মোঃ নাজমুল হুদা উপস্থাপনা করেন। প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ রুবেল শেখ ও মোঃ মামুন হাওলাদার উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.