রামপালে প্রধান শিক্ষকের গাফিলতি ৩০ লক্ষ শহীদের স্বরনে বৃক্ষরোপন হয়নি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮, ৯:১৮ অপরাহ্ন
প্রতীকী ছবি।

এম.এ সবুর, রামপাল, বাগেরহাট॥

৩০ লক্ষ শহীদদের স্মরনে সারা দেশে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচী পালিত হলেও  রামপালের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতির কারনে সরকারীভাবে প্রদানকৃত বৃক্ষরোপন না করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকবাসীা চরম ক্ষোভ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষন সহ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।বুধবার বেলা ১১ টায় সারা দেশে একযোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের প্রধান মন্ত্রীর নির্দেশনা অমান্য করে পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোন বৃক্ষ রোপন করেন নাই। এতে ওই এলাকায় মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং ৩০ লক্ষ শহীদদের স্মরণে এই বৃক্ষ রোপন না করে প্রধান শিক্ষক শহীদদের অবমাননা করেছেন যা চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের শামিল।

এ বিষয়ে বিদ্যালয়ের কর্মচারী মোঃ শফিক মল্লিকের কাছে জানতে চাইলে সে জানায় বুধবারে কোন চারা রোপন করা হয় নাই। অভিযোগের বিষয় প্রধান শিক্ষক শংকর কুমার শিকদারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার জানান, বুধবার একটি চারা লাগানো হয়েছে। বাকিগুলো বৃহস্পতিবার বিকালে লাগানো হবে। অভিযোগের বিষয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাজাহান মিয়ার দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, এটা শহীদদের আত্মার অবমাননার সামিল। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ