নাজমুল হুদা. রামপাল (বাগেরহাট)॥
রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা পুত্রের বেধড়ক মারপিট ও ছুরিকাঘাতে জেএসসি পরিক্ষার্থী হিমেল মল্লিক (১৪) কে আহত হয়েছে।
আহত হিমেল মল্লিককে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় রামপাল থানায় রবিবার (৪ নভেম্বর) রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার ডাকরা গ্রামের সোহরাব মল্লিকের পুত্র হিমেল মল্লিক রবিবার বিকাল ৪ টায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ডাকরার হিন্দুপাড়া ব্রীজের কাছে গেলে একই গ্রামের মৃত হোসেন আলীর পুত্র শাহিদ মল্লিক ও তার পুত্র আশা মল্লিক কিল, ঘুষি ও লাথি মেরে তার কাছে থাকা বই, খাতা কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। মারপিটের সময় হিমেল মাটিতে পড়ে যায়। শাহিদ মল্লিকের কাছে থাকা ছুরির আঘাতে হিমেল আহত হয়।
এ বিষয়ে রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমানের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.