বাগেরহাট ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এর মাতা ও ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় এমপি’র দাদী রিজিয়া নাসেরের ১ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার ফয়লাহাট বাসস্ট্যান্ড চত্বরে আ. রহমান মোল্লার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ. কাদের মোল্লা, কামরুজ্জামান পলাশ, যুবলীগ নেতা রুবেল মোল্লা, গাজী রাশেদুল ইসলাম ডালিম প্রমুখ।
অপরদিকে রামপাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দীনের পক্ষ থেকে একটি মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
You must be logged in to post a comment.