রামপালে পাঁচ শতাধিক হতদরিদ্রদের মাঝে নৌবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ

নাজমুল হুদা
শনিবার, ১ মে, ২০২১, ৫:২৯ অপরাহ্ন
রামপালে পাঁচ শতাধিক হতদরিদ্রদের মাঝে নৌবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ছোবলে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নৌবাহিনী।

শনিবার সকাল ও দুপুরে এরিয়া কমান্ডার খুলনার তত্ত্বাবধানে রামপাল ও মোংলায় পাঁচশত হতদরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী।

ত্রাণ বিতরণের দায়িত্বে ছিলেন বাগেরহাটের মোংলার দিগরাজ নৌঘাঁটির সাঃ লেঃ জুয়েল চন্দ্র সরকার।

তার নেতৃত্বে দুপুরে রামপালের কাপাশডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২শতাধিক নারী ও পুরুষের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল  ৫ কেজি চালু, ৫শ গ্রাম ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু, ১ কেজি তেল ও ৫শ গ্রাম লবণ।

এর আগে সকাল ১০ টায় মোংলা উপজেলার বাসস্ট্যান্ড পিকনিক কর্নার এলাকায় প্রায় ৩শতাধিক অসহায় ও হতদরিদ্রদের মাঝেও সমপরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ করেছেন নৌবাহিনী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ