রামপালে নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের জিডি

মোঃ নাজমুল হুদা ,রামপাল (বাগেরহাট)।।
বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১, ৭:২৯ অপরাহ্ন

বাগেরহাটের রামপালে ষড়যন্ত্রমূলক অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়ে হয়রানির চেষ্টার অভিযোগে নিরাপত্তা চেয়ে রামপাল থানায় একটি জিডি করেছেন প্রধান শিক্ষক অমলেষ রায়।

যার জিডি নং ৫৭১, তারিখ ১৫-০২-২০২১।  রবিবার জিডিতে করা অভিযোগে তিনি জানান, কে বা কারা তার ভেরিফায়েড আইডি হ্যাক করে একটি অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয় এবং গত ০৮-০২-২০২১ তারিখ কে বা কারা রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করে।

লিখিত অভিযোগে তিলক, জয়দেব, গৌতম, চৈতন্য ও তুলশিকে অভিযোগ করা হয়। যা তিনি করেননি বলে দাবী করেন। এখন তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ