রামপালে দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুজন মজুমদারকে অপহরণের চেষ্টা, সাংবাদিকদের নিন্দা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৯:৪৮ অপরাহ্ন

বায়োজি হোসেন, বাগেরহাট।।

করোনা সংক্রান্ত খবর প্রকাশ করায় বাগেরহাটের রামপালে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সুজন মজুমদারকে (৩৫) অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে।

জানা গেছে মঙ্গলবার (৯ জুন) রাতে তাকে অপহরণের চেষ্টা করা হয়।

তিনি  মঙ্গলবার দিন পেশাগত দ্বায়িত্ব পালন শেষে হুড়কাস্থ তার নিজ বাড়িতে ফিরে যান। এরপর তিনি তার অসুস্থ পিতার জন্য ঔষধ নিতে যান পার্শবর্তী ঝলমলিয়া দীঘির পাড়। সেখান থেকে ফেরার পথে একদল দূর্বৃত্ত তার গতিরোধ করে অপহরণের চেষ্টা চালায়।

এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করেন। সাংবাদিক সুজন মজুমদার  জানান, হুড়কা ইউনিযনের ৫নং ওর্য়াডের  সত্যজিত বিশ্বাস ও তার পুত্র নিত্য বিশ্বাস তাকে অপহরণের চেষ্টা চালায়। এলাকাবাসী তাকে উদ্ধার করেন। তবে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও  জানান।

সুজন মজুমদার আরো বলেন দুর্বত্তরা তাকে পরে আবার আক্রমনের আল্টিমেটাম দিয়েছে।তারা  পরের বার সুজনকে  প্রানে মেরে দেয়ার ও হুমকি দিয়েছে। বিষয়টি তাকক্ষণিকভাবে হুড়কা ইউপি চেয়ারম্যান তপন গোলদার এবং রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন কে অবহিত করা হয়েছে । এদিকে সাংবাদিক  সুজন মজুমদারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাগেরহাট জেলা তৃনমুল সাংবাদিক কল্যান সোসাইটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন “বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির” বাগেরহাট জেলা শাখার আহবায়ক সাংবাদিক মোঃ আলী আজগর খাঁন, সদস্য সচিব, সাংবাদিক মোঃ মারুফ হোসেন, সদস্য, বায়জিদ হোসেন, শেখ রাফসান, ইয়াসির আরাফাত, এমরান হোসেন বাবুল, আখি আকতার, জান্নাতুল রুপা আক্তার, রওশনারা কেয়া আক্তার, গাজী টুটুল, মাসুদ পারভেজ, মোঃ হেলাল মল্লিক, মোঃ জাহানজেব কুদরতি, মোঃ আব্দুল্লাহ, সুজন মজুমদার, রনি মোল্যা, টি,এম, রনি সাগর, মোঃ হাফিজুর রহমান, আলী আজীম  প্রমুখ।

এসময় সাংবাদিকা বলেন  প্রশাসনের কাছে আমাদের দাবী যত দ্রুত সম্ভব দুর্বত্তদের আইনের আওতায় আনতে হবে এবং কঠিন শাস্তির ব্যাবস্থা করতে হবে। এর কোন প্রতিকার না হলে  দিন দিন সাংবাদিকদের উপর নির্যাতন বেড়েই চলবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ